[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২

ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:৪২
আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১২:০৩

সংগৃহিত ছবি

আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট Strait of Hormuz দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজের নিরাপত্তার শর্ত হিসেবে ভারতের কাছে জব্দ তিনটি ট্যাংকার ফেরত চেয়েছে Iran। একই সঙ্গে দেশটির জনগণের জন্য জরুরি ওষুধ ও মেডিকেল সরঞ্জাম সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।

জানা গেছে, ইরান-সংশ্লিষ্ট ‘অ্যাসফেল্ট স্টার’, ‘আল জাফজিয়া’ ও ‘স্টেলার রুবি’ নামের তিনটি জাহাজ জব্দ করেছিল India। এর মধ্যে ‘স্টেলার রুবি’-র মালিকানা ইরানের, আর বাকি দুটি যথাক্রমে Mali ও Nicaragua-এর পতাকাবাহী। বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে গত ফেব্রুয়ারিতে আরব সাগরে ভারতের জলসীমায় এসব ট্যাংকার জব্দ করে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। বর্তমানে জাহাজগুলো মহারাষ্ট্রের রাজধানী Mumbai বন্দরে রাখা হয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে Dawn জানিয়েছে, নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তিনটি ট্যাংকার ফেরতের পাশাপাশি জরুরি চিকিৎসা সহায়তার অনুরোধও জানানো হয়।

এ বিষয়ে জানতে Reuters যোগাযোগ করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লির ইরানি দূতাবাস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরল গ্যাস পরিবহন হয়, তার প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায়। এ কারণেই হরমুজকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়।

এরই মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি United States ও Israel যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান, যা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। ইসরায়েলসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে।

চলমান এই উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। বিভিন্ন দেশের পতাকাবাহী একাধিক ট্যাংকারে হামলার ঘটনাও ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো ভারতীয় জাহাজ হামলার শিকার হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi নির্দেশ দিয়েছেন— হরমুজ প্রণালিতে চলাচলকারী ভারতীয় জাহাজে যেন হামলা না করা হয়।

এ বিষয়ে Subrahmanyam Jaishankar জানিয়েছেন, এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই সম্ভব হয়েছে এবং এখানে ‘লুকোছাপা’র কিছু নেই।

রিপোর্ট লেখা পর্যন্ত হরমুজ প্রণালিতে ভারতের অন্তত চারটি জ্বালানিবাহী ট্যাংকারকে নিরাপদ চলাচলের সুযোগ দিয়েছে ইরান। সূত্র: রয়টার্স।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর