[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

মিশরের পশ্চিমে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, উৎপাদনে বাড়বে গতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৮:৫২

সংগৃহিত ছবি

মিশরের পশ্চিমাঞ্চলের কালাবশা অঞ্চলে নতুন একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। মার্কিন তেল-গ্যাস কোম্পানি Apache Corporation এ আবিষ্কার করেছে বলে মঙ্গলবার (২৪ মার্চ) জানিয়েছে Egyptian Ministry of Petroleum।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন আবিষ্কৃত কূপ থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। পাশাপাশি এসকেএএল-ওয়ান এক্সেল অনুসন্ধান কূপ থেকে দৈনিক প্রায় ২,৭০০ ব্যারেল কনডেনসেট উৎপাদন হতে পারে। কূপটি দক্ষিণ কালাবশা ডেভেলপমেন্ট এলাকার অন্তর্গত।

প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে Egyptian General Petroleum Corporation ও অ্যাপাচি, যার বাস্তবায়ন করছে Khalda Petroleum Company।

জানা গেছে, মিশরের পশ্চিম মরুভূমিতে গ্যাস উৎপাদন ও অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণে অ্যাপাচির মোট বিনিয়োগ ইতোমধ্যে ৪০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

এই আবিষ্কার দেশটির জ্বালানি খাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মিশর ২০২৬ সালে প্রায় ১০১টি নতুন অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরে তেল ও গ্যাস উৎপাদন এলাকায় ৪৮০টির বেশি কূপ খননের লক্ষ্য রয়েছে।

এদিকে, পশ্চিম মরুভূমিতে সম্প্রতি আবিষ্কৃত বিইডি ১৫-৩৫ কূপ থেকেও দৈনিক ১০ থেকে ১৫ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস এবং ৩০০ থেকে ৬৫০ ব্যারেল কনডেনসেট উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে মিশরে দৈনিক প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস উৎপাদিত হলেও দেশের চাহিদা প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন কিউবিক ফুট।

সূত্র: রয়টার্স/আহরাম

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর