[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান জোলকাদর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৯:০১

ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) নতুন প্রধান হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য জানায়।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Islamic Republic News Agency (ইরনা) জানিয়েছে, জোলকাদরকে আনুষ্ঠানিকভাবে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বিদায়ী প্রধান Ali Larijani-এর স্থলাভিষিক্ত হলেন। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় লারিজানি নিহত হন বলে জানানো হয়েছে।

নতুন নিয়োগের মাধ্যমে ইরানের নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর