[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৯ চৈত্র ১৪৩২

৫৩ বছর পর আবার চাঁদের পথে যুক্তরাষ্ট্র, ‘আর্টেমিস-২’ মিশনের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১১:১৪

সংগৃহিত ছবি

দীর্ঘ ৫৩ বছর পর আবারও চাঁদের উদ্দেশে নভোচারী পাঠিয়েছে United States। বুধবার মার্কিন মহাকাশ সংস্থা NASA-এর ‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী Kennedy Space Center থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে ঐতিহাসিক এই যাত্রা শুরু করেন।

এর আগে সর্বশেষ ১৯৭২ সালে চাঁদে নভোচারী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

নাসার প্রশাসক Jared Isaacman জানিয়েছেন, নভোচারীরা নিরাপদ ও সুস্থ আছেন এবং তারা অত্যন্ত উৎফুল্ল।

নাসার ‘ওরিয়ন’ ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। উৎক্ষেপণের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এটি কক্ষপথে পৌঁছাবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেখান থেকে চাঁদের উদ্দেশে যাত্রার চূড়ান্ত অনুমতি দেওয়া হবে।

‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা হলেন— Reid Wiseman, Victor Glover, Christina Koch এবং Jeremy Hansen।

এই মিশনে নভোচারীরা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এটি একটি মনুষ্যবাহী পরীক্ষামূলক অভিযান, যার মূল লক্ষ্য ভবিষ্যতে চাঁদে নিয়মিত যাতায়াতের পথ সুগম করা।

নাসা জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে আবারও নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ২০ জুলাই Apollo 11 Moon Landing মিশনের মাধ্যমে প্রথমবারের মতো মানুষ চাঁদের মাটিতে পা রাখে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর