হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে আবারও কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। নিজের সামাজিক মাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে।”
পোস্টে ট্রাম্প আরও লেখেন, “এটি এমন একটি ঘটনা যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত সেটিই হতে যাচ্ছে।” তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) এক বিবৃতিতে পাল্টা কঠোর অবস্থান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে দ্বিধাহীনভাবে প্রতিশোধ নেওয়া হবে।
আইআরজিসি তাদের বিবৃতিতে জানায়, “আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমনভাবে আঘাত করব, যাতে তারা এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত হয়।”
সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন বাহিনী যদি তাদের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করে, তবে প্রতিশোধ শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না; বরং আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত হতে পারে।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।
সূত্র: Al Jazeera
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: