লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে Israel। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং আরও ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স।
আন্তর্জাতিক মানবিক সংস্থা International Committee of the Red Cross (রেড ক্রস) এ ধরনের হামলাকে ‘বিধ্বংসী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাটির লেবানন প্রধান অ্যাগনেস ধুর জানান, কোনো কার্যকর পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে রাজধানী Beirut-এ ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, “যারা ঘরে ফেরার আশা করছিল, তারা এখন রাস্তায় ও হাসপাতালে ছুটছে।”
হামলার সময় লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করা শেষ সেতুটিও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। সেতুটি Litani River-এর ওপর অবস্থিত ছিল। এর ফলে নদীর দক্ষিণাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইসরায়েল জানিয়েছে, তারা ওই অঞ্চলকে ‘বাফার জোন’ হিসেবে নিয়ন্ত্রণে নিতে চায়। হামলায় হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে হাজারও বেসামরিক মানুষ খাদ্য ও ওষুধ সংকটে পড়েছে।
United Nations জানিয়েছে, মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ। নতুন হামলার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী Hezbollah জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। United States-Iran যুদ্ধবিরতির পর এটি তাদের প্রথম বড় ধরনের প্রতিক্রিয়া।
সূত্র: Al Jazeera
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: