[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতির পর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি ইরান: আইআরজিসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩

ফাইল ছবি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী কোনো দেশের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের সংবাদ সংস্থা ফারস-এ প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে আইআরজিসি এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে আইআরজিসি দাবি করে, গণমাধ্যমে প্রচারিত হামলার খবর সত্য হয়ে থাকলে এর পেছনে ‘জায়নবাদী শত্রু’ ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে।

আইআরজিসি আরও জানায়, ইরানের সশস্ত্র বাহিনী যদি কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তা তারা দাপ্তরিক বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে এবং স্পষ্টভাবে ঘোষণা করবে।

সূত্র: আল–জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর