[email protected] রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩

হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৩

সংগৃহিত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu শনিবার (২৫ এপ্রিল) উত্তর ইসরায়েলে একাধিক হামলার পর দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা আক্রমণের নির্দেশ দিয়েছেন।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, এর আগে লেবাননের সশস্ত্র সংগঠন Hezbollah ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুটি প্রজেক্টাইল নিক্ষেপ করে। এতে উত্তর ইসরায়েলের মানারা, মারগালিয়ট ও মিসগাভ আম এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

আইডিএফ জানায়, নিক্ষিপ্ত প্রজেক্টাইলগুলোর একটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং অন্যটি খোলা স্থানে গিয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এ হামলা হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

এর কিছুক্ষণ পর হিজবুল্লাহ আইডিএফের ফরোয়ার্ড ডিফেন্স লাইনের দক্ষিণে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন পাঠায়। ড্রোনগুলো সেনাদের কাছাকাছি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল। গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রথমে এটি ১০ দিনের জন্য নির্ধারিত থাকলেও পরে আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর