ভারতের উত্তরপ্রদেশের সরাই ইনায়ত এলাকায় বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক তরুণী।
মাধুরী প্যাটেল নামের ওই তরুণী অভিযোগ করেন, তার পরিবার দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছে এবং ইচ্ছাকৃতভাবে তার বিয়ের প্রস্তাবগুলো ভেঙে দিচ্ছে। এমনকি ভবিষ্যতের জন্য উপযুক্ত পাত্র খুঁজে দেওয়ার অনুরোধও তিনি পুলিশের কাছে করেছেন।
লিখিত অভিযোগে মাধুরী জানান, তার ভাই ও দুলাভাই বিয়ের খরচ এড়াতে একাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, পরিবার তার ভবিষ্যৎ নিয়ে দায়িত্ব নিচ্ছে না বরং তাকে নানা ধরনের চাপ ও অপমানের মধ্যে রাখছে।
তিনি আরও অভিযোগ করেন, তার ভাই পারিবারিক সম্পত্তির বড় একটি অংশ নিজের নামে করে নিয়েছেন এবং এখন তার জীবনের সিদ্ধান্ত বা বিয়ের বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
মাধুরীর ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় ২০ বছর ধরে আলাদা থাকছেন এবং নিজের খরচ নিজেই বহন করছেন। তবে পরিবার থেকে নিয়মিত মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলেও তিনি দাবি করেন।
অভিযোগের পাশাপাশি তিনি পুলিশের কাছে একজন উপযুক্ত পাত্র খুঁজে তার বিয়ের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন, যাতে তিনি একটি নিরাপদ পারিবারিক জীবন শুরু করতে পারেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হবে। সব পক্ষের কথা শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: