[email protected] বৃহঃস্পতিবার, ২৮ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঐতিহাসিক নবী সুলাইমান (আ.) মসজিদ দখলে নিল ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১১:২৫

সংগৃহিত ছবি

অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক নবী সুলাইমান (আ.) মসজিদ ও আশপাশের প্রায় ২৮ একর জমি দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসামরিক প্রশাসন এ ঘোষণা দেয়।

দখলকৃত এলাকার মধ্যে ফিলিস্তিনি শহর বেইত ইক্সা এবং ইসলামিক ওয়াকফ পরিচালিত ধর্মীয় স্থাপনাটিও রয়েছে। ইসরায়েলের দাবি, ‘জনস্বার্থে’ এবং প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণের উদ্দেশ্যে এই জমি অধিগ্রহণ করা হচ্ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নবী সুলাইমান (আ.)-এর সমাধিস্থল হিসেবে পরিচিত এলাকাটিকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে। তবে ফিলিস্তিনি বিশ্লেষকদের অভিযোগ, এটি মূলত ঐতিহাসিক ও ইসলামি নিদর্শনগুলোর ‘ইহুদীকরণ’-এর অংশ।

মুসলিম, খ্রিস্টান ও ইহুদি—তিন ধর্মের অনুসারীদের কাছেই নবী সুলাইমান (আ.) গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, বাইজেন্টাইন আমলে সম্রাট জাস্টিনিয়ান সেখানে একটি গির্জা নির্মাণ করেছিলেন। পরবর্তীতে মুসলিম শাসকরা ওই স্থানে মসজিদ ও অন্যান্য স্থাপনা গড়ে তোলেন। বর্তমানে মসজিদটিতে আইয়ুবী ও মামলুক আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন দেখা যায়।

ফিলিস্তিনিদের অভিযোগ, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর থেকেই ধীরে ধীরে এলাকাটির নিয়ন্ত্রণ বাড়িয়ে আসছে ইসরায়েল। সময়ের সঙ্গে মুসলিমদের নামাজের স্থান সংকুচিত করা হয়েছে এবং সেখানে ইহুদি উপাসনালয়ও নির্মাণ করা হয়েছে বলে দাবি করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর