[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

খামেনির জানাজায় তেহরানে লাখো মানুষের ঢল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ১৭:২৫

সংগৃহিত ছবি

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। তার জানাজায় ১ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

সরকারি শোকানুষ্ঠান শুরু হওয়ার আগেই হাজারো মানুষ প্রার্থনা হলের বাইরে জড়ো হন। অনেকে রাত থেকেই সেখানে অবস্থান নেন। তাদের আশা ছিল, রাতের মধ্যেই প্রবেশের জন্য দরজা খুলে দেওয়া হবে। এ কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা স্থান ত্যাগ করেননি।

অপেক্ষমাণদের একজন সোমাইয়ে বলেন, “আমরা আমাদের নেতার প্রতি ভালোবাসা থেকেই এসেছি। এই অপেক্ষা যেমন কষ্টের, তেমনি আমাদের কাছে মধুরও।”

জানাজায় অংশ নিতে আসা অনেকেই বলেন, দেশের জন্য খামেনির অবদানের তুলনায় কয়েক ঘণ্টা অপেক্ষা করা কোনো বিষয়ই নয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাতেমেহ বলেন, “তাকে শেষ বিদায় জানাতে কোনো ধরনের কমতি রাখা উচিত নয়।”

আরেক শিক্ষার্থী মাহদি বলেন, “১০ থেকে ১২ ঘণ্টা অপেক্ষা করা কিছুই না। মনে হচ্ছে, যেন নিজের পরিবারের একজন সদস্যের জানাজায় অংশ নিচ্ছি।”

খামেনির শেষ বিদায়কে ঘিরে তেহরানে শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ রাজধানীতে এসে জড়ো হয়েছেন। আয়োজকদের আশা, জানাজায় ১ কোটিরও বেশি মানুষ অংশ নেবেন।

সূত্র: আল-জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর