[email protected] সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়েছে এক হাজারের বেশি ইসরায়েলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

ফাইল ছবি

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ১৪৩ জন ইসরায়েলি ওই পবিত্র স্থানে প্রবেশ করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে কয়েক ঘণ্টা অবস্থান করেন এবং বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।

জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে এসব ঘটনাকে আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা নিয়ে বিদ্যমান ব্যবস্থার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। আল-আকসা নিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কর্মকর্তাদের প্রবেশ এবং সেখানে ধর্মীয় আচার পালন নিয়ে সাম্প্রতিক সময়েও উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ পবিত্র স্থানটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি করছে বলে তারা মনে করেন।

আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র স্থান এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র। ১৯৬৭ সাল থেকে সেখানে অমুসলিমদের পরিদর্শনের অনুমতি থাকলেও প্রার্থনা করার বিষয়ে ঐতিহাসিক ‘স্ট্যাটাস কো’ ব্যবস্থা রয়েছে। Al Jazeera

সূত্র: আল-জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর