[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে আরও ৫ বছর নিষিদ্ধ করল ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ২২:৫১
আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ২২:১১

ড. জাকির নায়েক

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, ‘সন্ত্রাসবাদ এবং দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। সেই নীতিতে অবিচল থেকেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে আরও ৫ বছর নিষিদ্ধ করল ভারত

 

বিশিষ্ট ইসলামী বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়।

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, প্রতিষ্ঠানটি দেশের নিরাপত্তার পরিপন্থী কার্যকলাপে জড়িত। এর ফলে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, ‘সন্ত্রাসবাদ এবং দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। সেই নীতিতে অবিচল থেকেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।’

 

উল্লেখ্য, ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে ভারতের মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ড. জাকির নায়েক। পরবর্তী সময়ে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। তবে ভারতীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, ড. জাকির নায়েক এবং তার সংস্থা উসকানিমূলক ভাষণের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় শত্রুতা ও ঘৃণা ছড়াচ্ছে।

 

এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবার পাঁচ বছরের জন্য আইআরএফ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তীতে ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামীকাল ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা আরও পাঁচ বছরের জন্য নবায়ন করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর