[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নতুন রাষ্ট্রপতি ঘোষণা চেয়ে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২

ফাইল ছবি

ভোলা থেকে পাঠানো এক লিগ্যাল নোটিশে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে সরানোর এবং নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোলার আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাইয়ের স্পিরিটকে অসম্মান করেছেন। এ কারণে তিনি আর পদে থাকা যোগ্য নন। রাষ্ট্রপতির আমলে ২০২৪ সালে অনুষ্ঠিত ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত ১২তম সংসদ নির্বাচনেও শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে আইনগত রিট করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর