[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট ও সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:০০

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন-এর একক বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ওমর ফারুক। তিনি এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী অলি আহমেদ-এর ছেলে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আবেদনটি দাখিল করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদ। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৬ হাজার ৪৯৩ ভোট পান।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্য জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল এক হাজারেরও কম।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর