[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

বাংলাদেশের Warrant of Precedence অনুযায়ী জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের মর্যাদার অবস্থান

রাষ্ট্রীয় পদমর্যাদায় এমপি না জেলা পরিষদ চেয়ারম্যান- কার অবস্থান উপরে?

এম. হাসান

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ২১:৩৯
আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২১:০৩

প্রতিকী ছবি

বাংলাদেশের রাষ্ট্রীয় পদমর্যাদা (Warrant of Precedence) অনুযায়ী বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক পদধারীদের প্রটোকল বা মর্যাদার একটি নির্দিষ্ট ক্রম নির্ধারিত রয়েছে।

এই তালিকা অনুযায়ী জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়। রাষ্ট্রীয় প্রটোকল তালিকায় জাতীয় সংসদ সদস্যরা (এমপি) রয়েছেন ১৩ নম্বর ক্রমে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তাদের অবস্থান তুলনামূলকভাবে অনেক উঁচুতে।

অন্যদিকে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদধারী হলেও জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা রয়েছেন ২৪ নম্বর ক্রমে। একই ধাপে জেলা প্রশাসক (ডিসি), জেলা ও দায়রা জজ এবং সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারাও অন্তর্ভুক্ত।

এ থেকে বোঝা যায়, রাষ্ট্রীয় পদমর্যাদার তালিকায় জাতীয় সংসদ সদস্য (১৩ নম্বর) ও জেলা পরিষদ চেয়ারম্যানের (২৪ নম্বর) মধ্যে প্রায় ১১ ধাপের পার্থক্য রয়েছে। ফলে প্রটোকল বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় এমপির অবস্থান জেলা পরিষদ চেয়ারম্যানের চেয়ে অনেক উঁচুতে ধরা হয়।
রাষ্ট্রীয় এই তালিকাটি সাধারণত সরকারি অনুষ্ঠান, প্রটোকল, আসন বিন্যাস ও আনুষ্ঠানিক মর্যাদা নির্ধারণের ক্ষেত্রে অনুসরণ করা হয়ে থাকে।

বাংলাদেশের রাষ্ট্রীয় পদমর্যাদা অনুযায়ী সিরিয়ালটা মোটামুটি এ রকম,
১ থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত (মেম্বার/ইউপি সদস্য প্রটোকল তালিকায় পৃথকভাবে নেই, তাই তালিকার শেষে ধরা হয়)
১) রাষ্ট্রপতি।
২) প্রধানমন্ত্রী।
৩) জাতীয় সংসদের স্পিকার।
৪) বাংলাদেশের প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিবৃন্দ।
৫) মন্ত্রিসভার মন্ত্রীগণ, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, সংসদে বিরোধীদলীয় নেতা।
৬) মন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তি (মন্ত্রিসভার সদস্য না হলেও), মন্ত্রিসভার সদস্যগণ, ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র (স্বীয় দায়িত্বে)।
৭) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনারগণ।
৮) প্রতিমন্ত্রীগণ, হুইপ, প্রধান নির্বাচন কমিশনার, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ।
৯) প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিবর্গ।
১০) উপমন্ত্রীগণ।
১১) উপমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, বাংলাদেশে নিযুক্ত দূত (Envoys)।
১২) মন্ত্রিপরিষদ সচিব, প্রধান সচিব, সেনা/নৌ/বিমান বাহিনীর প্রধানগণ।
১৩) জাতীয় সংসদ সদস্যগণ (MP)।
১৪) বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনার।
১৫) অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ন্যায়পাল।
১৬) সরকারের সচিবগণ, আইজিপি, পিএসসি/ইউজিসি চেয়ারম্যান, সেনাবাহিনীর মেজর জেনারেল ও সমপদমর্যাদার নৌ/বিমান কর্মকর্তা।
১৭) সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ভিসি, জাতীয় অধ্যাপক, এনএসআই মহাপরিচালক।
১৮) সিটি কর্পোরেশনের মেয়রগণ (স্বীয় এলাকায়)।
১৯) অতিরিক্ত সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনারগণ, বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেড অধ্যাপক।
২০) চেয়ারম্যান, সরকারি কর্পোরেশন/ট্যারিফ কমিশন ইত্যাদি।
২১) যুগ্ম সচিব, বিভাগীয় কমিশনার (স্বীয় দায়িত্বে), ব্রিগেডিয়ার ও সমপদমর্যাদার কর্মকর্তা।
২২) যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা, ডিআইজি (স্বীয় দায়িত্বে), পূর্ণ কর্নেল ও সমপদ।
২৩) অতিরিক্ত কমিশনার (স্বীয় দায়িত্বে), সিটি কর্পোরেশনের মেয়রগণ (স্বীয় এলাকার বাইরে)।
২৪) জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান (স্বীয় দায়িত্বে), ডিসি (স্বীয় দায়িত্বে), জেলা ও দায়রা জজ (স্বীয় দায়িত্বে), লে. কর্নেল ও সমপদ।
২৫) উপসচিব, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান (স্বীয় দায়িত্বে), প্রথম শ্রেণির পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান (স্বীয় দায়িত্বে), সিভিল সার্জন, এসপি (স্বীয় দায়িত্বে), মেজর ও সমপদ।

এরপরই আসে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারপর মেম্বার (ইউপি সদস্য)। প্রটোকল তালিকায় “মেম্বার” আলাদা নম্বর পায় না, স্থানীয় সরকারের সর্বনিম্ন নির্বাচিত প্রতিনিধি হিসেবে ২৫-এর নিচে ধরা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর