[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬

ফাইল ছবি

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায় ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করবে International Crimes Tribunal-২।

মামলায় Begum Rokeya University-এর সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ মোট ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

৩০ আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার আছেন ৬ জন, বাকি ২৪ জন পলাতক। গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, সাক্ষীদের জবানবন্দী ও দালিলিক প্রমাণে তারা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন।

গত বছরের ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট থেকে শুরু হয় বিচার কার্যক্রম। তদন্ত কর্মকর্তাসহ এ মামলায় মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন।

এখন সবার দৃষ্টি রয়েছে ট্রাইব্যুনালের রায়ের দিকে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর