[email protected] শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা বেশি, বলছে গবেষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:৪৬
আপডেট: ০৭ মে ২০২৬ ১৭:০৫

ফাইল ছবি

বিয়ের পর সুখী দাম্পত্য জীবন সবারই প্রত্যাশা। তবে বাস্তবে অনেকের প্রথম দাম্পত্য জীবন সুখকর হয় না। কিন্তু যারা দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন, তাদের জন্য আশার খবর দিয়েছে গবেষণা। হাফিংটন পোস্ট -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম বিয়ের অভিজ্ঞতা থেকেই মানুষ সম্পর্কের বাস্তবতা, নিজের ভুল এবং প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। ফলে দ্বিতীয়বার নতুন সম্পর্ক শুরু করলে আগের ভুলগুলো এড়িয়ে চলা সহজ হয়। একই সঙ্গে অতীতের ভুল সংশোধনের সুযোগও তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, দাম্পত্য জীবনে মতের অমিল বা তর্ক হওয়া স্বাভাবিক। তবে প্রথম সম্পর্কের অভিজ্ঞতা মানুষকে আরও পরিণত করে তোলে। ফলে দ্বিতীয় সম্পর্কে তারা সঙ্গীর মতামতকে বেশি গুরুত্ব দেন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার চেষ্টা করেন। আর এই সম্মান ও বোঝাপড়াই একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়।

এছাড়া দ্বিতীয় দাম্পত্য জীবনে মানসিক ও আত্মিক বন্ধন অনেক সময় আরও গভীর হয়। কারণ, প্রথম সম্পর্ক হারানোর অভিজ্ঞতা একজন মানুষকে সঙ্গীর গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে শেখায়। সেই উপলব্ধি থেকেই নতুন সম্পর্কের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ বাড়ে।

গবেষণায় আরও বলা হয়, দ্বিতীয় বিয়ের পর মানুষ নিজের চাওয়া-পাওয়া ও প্রত্যাশা সম্পর্কে বেশি সচেতন থাকেন। ফলে সঙ্গীর সঙ্গে খোলামেলা যোগাযোগ গড়ে ওঠে, যা সম্পর্ককে আরও মজবুত করে।

তবে প্রথম সংসারের সন্তান থাকলে নতুন সম্পর্কে কিছু জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে সন্তান সঙ্গে থাকলে পরিস্থিতি সংবেদনশীল হয়ে ওঠে। তবে সঠিক পরিকল্পনা, দায়িত্ববোধ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর