রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে আসন্ন গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।
এর আগে রাত সাড়ে ৮টায় লাল-সবুজ রঙের বাসে করে তিনি জনসভাস্থলে পৌঁছান। মঞ্চে উঠেই হাত নেড়ে মাঠে উপস্থিত বিপুল জনসমুদ্রকে অভিবাদন জানান তিনি।
সমাবেশে মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি আসনের সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: