[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

রাজশাহী সেক্টরের ৭ জেলায় ৪ হাজার বিজিবি সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৫৮

রাজশাহী সেক্টরে বিজিবি মোতায়েন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজশাহী সেক্টরের আওতাধীন ৭ জেলায় চার হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজশাহী সেক্টরের ৭ জেলায় ৪ হাজার বিজিবি সদস্য মোতায়েন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজশাহী সেক্টরের আওতাধীন ৭ জেলায় চার হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজশাহী নগরীর পোস্টাল একাডেমির সামনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান, নির্বাচন কমিশন ও সরকারের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

কর্নেল সৈয়দ কামাল হোসেন জানান, রাজশাহী সেক্টরের আওতাধীন জয়পুরহাট জেলা ছাড়া বিভাগের সাত জেলার ৩৭টি সংসদীয় আসনে বিজিবির ৬৫টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে ১৪৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তের ৭৬টি বিওপি থেকে ১০ জন করে সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সব মিলে রাজশাহী ৪ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টির বেশি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট দিয়ে দিন-রাত নৌ টহল চালানো হবে। একই সঙ্গে শতাধিক স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর