[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের সঙ্গে দেখা করতে আনুষ্ঠানিক আবেদন চীনের রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬

ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ে সময় প্রার্থনা করেছেন। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে আলাদাভাবে দুটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে।

সূত্র আরও জানায়, বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার কয়েকদিন আগে অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন চীনের রাষ্ট্রদূত। এবার আনুষ্ঠানিকভাবে সময় চেয়ে চিঠি দেওয়ায় বিষয়টি কূটনৈতিক অঙ্গনে গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে প্রথম শুভেচ্ছা বার্তা আসে চীনের পক্ষ থেকে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে পৃথক চিঠি প্রেরণ করেন।

বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের পরপরই উচ্চপর্যায়ের এই কূটনৈতিক যোগাযোগ দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর