[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের তফসিল ঘোষণা, নির্বাচন ৯ এপ্রিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, এই দুই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অনুমোদনের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে নির্বাচনী সময়সূচি তুলে ধরেন।

ইসি সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় শেরপুর-৩ আসনে আর গণভোটের প্রয়োজন হচ্ছে না। ফলে নির্ধারিত তফসিল অনুযায়ী সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে। কমিশন সংশ্লিষ্ট আসনগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর