[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩

ফাইল ছবি

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হচ্ছে। ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর উদ্যোগে দেশে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৫৬ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। সেই হিসেবে আজ সমিতিটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীও।

ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সমিতির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান ও জেলা পর্যায়ের অধিভুক্ত সংগঠনগুলোতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজধানীর বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। সভায় ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক নির্ণয়, রোগ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর