মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমায় ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে Civil Aviation Authority of Bangladesh (বেবিচক)। বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ সংশ্লিষ্ট কয়েকটি রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে Bahrain, Kuwait, Dubai ও Qatar-সহ কয়েকটি দেশের আকাশসীমায় ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট রুটে কিছু বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া এ প্রেক্ষাপটে Hazrat Shahjalal International Airport কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম জানাতে হবে। এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে হবে। পাশাপাশি পুনর্নির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য নিশ্চিত করতে হবে, যাতে যাত্রীদের অযথা ভোগান্তি এড়ানো যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রুটে ভ্রমণের পরিকল্পনা থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে দ্রুত যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বেবিচক।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: