[email protected] সোমবার, ২ মার্চ ২০২৬
১৮ ফাল্গুন ১৪৩২

তিন দিনে মধ্যপ্রাচ্যগামী ঢাকার ১০২ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৪:৪৯

সংগৃহিত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। তিন দিনে মোট ১০২টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ছিল Emirates-এর ১টি, Gulf Air-এর ১টি, Flydubai-এর ১টি, Air Arabia-এর ৩টি, US-Bangla Airlines-এর ৬টি এবং Biman Bangladesh Airlines-এর ১১টি ফ্লাইট।

রোববার (১ মার্চ) সারা দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৪০টি। এদিন Jazeera Airways-এর ২টি, Emirates-এর ৫টি, Gulf Air-এর ২টি, Flydubai-এর ৪টি, Qatar Airways-এর ২টি, SalamAir-এর ২টি, Air Arabia-এর ৮টি, Kuwait Airways-এর ২টি, US-Bangla Airlines-এর ৪টি এবং Biman Bangladesh Airlines-এর ৯টি ফ্লাইট বাতিল করা হয়।

সোমবার (২ মার্চ) প্রতিবেদন লেখা পর্যন্ত আরও ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে Qatar Airways-এর ৪টি, Emirates-এর ৫টি, Gulf Air-এর ২টি, Flydubai-এর ৪টি, Kuwait Airways-এর ২টি, Air Arabia-এর ৮টি, Biman Bangladesh Airlines-এর ৪টি এবং US-Bangla Airlines-এর ১০টি ফ্লাইট।

মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা অব্যাহত থাকায় ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর