ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী Tarique Rahman।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন দলের মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir, স্থায়ী কমিটির সদস্য Abdul Moyeen Khan, Amir Khasru Mahmud Chowdhury, Hafiz Uddin Ahmed এবং AZM Zahid Hossain। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের ধারণা দেওয়া হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতাও নবনির্বাচিত এমপিদের সঙ্গে ভাগাভাগি করবেন। সরকার ও সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি Mohammed Shahabuddin এই অধিবেশন আহ্বান করেন।
এই অধিবেশনকে সামনে রেখে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের প্রস্তুত করতেই দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা কর্মশালায় সংসদ কার্যকর করতে এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরবেন।
দুই দিনের কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগ ও ফরিদপুর অঞ্চলের একাংশের সংসদ সদস্যরা অংশ নেবেন। পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা কম থাকায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও পর্যালোচনা, সংসদে বক্তব্য দেওয়া, নিজ এলাকার সমস্যা সংসদে তুলে ধরা, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার মতো বিষয়গুলোতে দলের পক্ষ থেকে দিকনির্দেশনা দেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: