[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৫:০৫

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার মহান স্বাধীনতা দিবসে সারা দেশের সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (৮ মার্চ) জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও জানান, সাভারে জাতীয় স্মৃতিসৌধে সরকারি ও বিরোধী দলীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর