[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

এই সংসদ কারও একার নয়, এটা ১৮ কোটি মানুষের: বিরোধী দলীয় নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৬:২৭

সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর পর ওয়াকআউট করলেও পরবর্তী অধিবেশনেই আবার সংসদে যোগ দেবেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার পর ওয়াকআউট করে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “অবশ্যই আমরা আবার সংসদে যাবো। আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি। জনগণের পক্ষে লড়াই করতে এখানে এসেছি। এই সংসদ কারও একার নয়, এটি ১৮ কোটি মানুষের সংসদ।”

তিনি বলেন, একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করেই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর বিষয়ে অভিযোগ তুলে জামায়াতের আমির বলেন, “মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট পদে থাকার নৈতিক অধিকার থাকে না।”

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের এই ওয়াকআউট সংসদের প্রথম অধিবেশনেই রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর