দেশে সব ধরনের জ্বালানি তেলের মোট মজুত রয়েছে এক লাখ ৯২ হাজার ৯১৯ টন। মঙ্গলবার পর্যন্ত এই মজুতের তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, মোট মজুতের মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা এক লাখ ২৮ হাজার ৯৩৯ টন। এছাড়া অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।
সরকার জানিয়েছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মজুত পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: