বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত ডেইলি মেইল–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের একটি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে ছিলেন আজহারি। সফরের মধ্যে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরাতে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে সফরের মাঝপথেই তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
এর আগে, যুক্তরাজ্যে প্রবেশ এবং বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশে ধর্মীয় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সোমবার ব্রিসবেনে বক্তব্য দেওয়ার মাধ্যমে আজহারির এই সফর শুরু হয়। পরবর্তীতে মেলবোর্নে ৩ এপ্রিল, সিডনিতে ৪ এপ্রিল এবং ক্যানবেরায় ৬ এপ্রিল তার আরও আলোচনা হওয়ার কথা ছিল।
এদিকে, এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য এখন পর্যন্ত মিজানুর রহমান আজহারির ভেরিফায়েড ফেসবুক পেজ বা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পাওয়া যায়নি।
সূত্র: ডেইলি মেইল
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: