[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৪:৩০

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের সভা শেষে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে প্রায় পৌনে তিন ঘণ্টাব্যাপী কমিশনের ১১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করা হয়।

ইসি সচিব জানান, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি আসন। জামায়াত জোটের জন্য নির্ধারিত হয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্ররা পাবে ১টি আসন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব আসনে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর