[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে ১২ দিনে মনোনয়নপত্র নিলেন ৪৩১ জন, জমা পড়েছে ৩টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৯:১১

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে ৪৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র তিনটি মনোনয়নপত্র।

রোববার বিকেলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন এ তথ্য জানান।

ইসির তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বিএনপির পক্ষ থেকে ৪১৭টি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

মনির হোসেন জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত এখনও দুই দিন বাকি রয়েছে। যদিও ৪৩১ জন মনোনয়নপত্র তুলেছেন, এখন পর্যন্ত জমা দিয়েছেন মাত্র তিনজন।

মনোনয়নপত্র জমা দেওয়া তিনজন হলেন সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি এবং আশরাফুন নাহার। তারা সবাই বিএনপির সমর্থনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ এপ্রিল।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর