[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১

ফাইল ছবি

জাতীয় সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ।

রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমও বাংলাদেশ প্রতিদিনের বরাত দিয়ে অনলাইন সংস্করণে সংবাদটি প্রকাশ করে।

এ ঘটনায় নড়ে চড়ে বসে জাতীয় সংসদ সচিবালয়। একই দিন সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি তদন্তের জন্য অচিরেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর