রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২০ এপ্রিল) সকালে নিজ জেলা বগুড়া সফরে গিয়ে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।
এর আগে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন। দিনব্যাপী সফরে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করারও কথা রয়েছে।
বিকেলে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া চৌকিরদহ খাল খনন কাজেরও সূচনা করবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
সবশেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: