[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:৪৯

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

ইসি সূত্রে জানা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সে হিসেবে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট পাবে একটি আসন।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, জোটগুলো থেকে নির্ধারিত সংখ্যার বেশি প্রার্থী না থাকলে অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিএনপি জোট তাদের নির্ধারিত ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

এখন পর্যন্ত ইসি থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।

বাকি প্রার্থীরা শেষ দিনেই মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর