[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:২২

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ২২ এপ্রিল বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে নির্বাচন কমিশনে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

এ নির্বাচনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৪ জন (একজন নির্ধারিত সময়ের পর জমা দিয়েছেন), স্বতন্ত্র মোর্চার একজন এবং স্বতন্ত্রভাবে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর