[email protected] মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:১১

ফাইল ছবি

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। সরকার মানবিক রাষ্ট্র গড়তে চায়, যেখানে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।

মঙ্গলবার রাজধানীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, ন্যায়বিচার শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি মানুষের জীবনে বাস্তবভাবে প্রতিফলিত হতে হবে। আইন মানুষের ওপর যান্ত্রিকভাবে প্রয়োগ না হয়ে তাদের মর্যাদা রক্ষা ও অধিকার নিশ্চিত করার নৈতিক অঙ্গীকারে পরিণত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। তাই রাষ্ট্রের প্রত্যেক নাগরিক যেন এ অধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।

তিনি বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর