[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৬, ১৪:১১

সংগৃহিত ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২ মে) দুপুরে ডিএমপির রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। পাশাপাশি মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার কথাও শোনেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় থানার সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর