[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৬, ১২:১৬

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় জানায়, আজ রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশিত গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটভিত্তিক আসন বণ্টনের ফলে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ছয় সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত জোট থেকে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে একই আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে।

শপথের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রমে অংশগ্রহণ শুরু করবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর