[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৬, ১২:২১

ফাইল ছবি

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। সাংবাদিকরা এদিন পেশাগত অধিকার, স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নানা কর্মসূচি পালন করে থাকেন।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এরপর সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৯১ সালে ইউনেসকোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে-কে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা দিনটি পালন করে আসছেন।

দিবসটির মূল উদ্দেশ্য হলো সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা, বিশ্বব্যাপী গণমাধ্যম পরিস্থিতি মূল্যায়ন করা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর