প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচার সরকার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের রক্তে রঞ্জিত রাজারবাগ পুলিশ লাইনসে দাঁড়িয়ে নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার এখনই সময়।
রোববার (১০ মে) সকালে Rajarbagh Police Lines এ আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনে ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হামলা চালায় এবং শত শত পুলিশ সদস্য শহীদ হন। তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব পুলিশ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না। যেসব শহীদ পুলিশ সদস্য দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, সেই স্বাধীনতা রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব।
Tarique Rahman আরও বলেন, চট্টগ্রামে মেজর জিয়ার স্বাধীনতার পক্ষে বিদ্রোহ এবং ঢাকায় রাজারবাগ পুলিশের প্রতিরোধ মুক্তিযুদ্ধকে আরও বেগবান করেছিল। তবে ১৯৭১ সালের মার্চে পশ্চিম পাকিস্তান থেকে হাজার হাজার সৈন্য ঢাকায় আনার পরও সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্রে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী কৌশল ছিল, সেটি গবেষণার বিষয় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পুলিশের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বর্তমান সরকার জনগণের ভোটে গঠিত হয়েছে। জনগণ এখন শান্তি ও নিরাপত্তা চায়, আর সেটি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ সুনামের সঙ্গে কাজ করছে। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
প্রধানমন্ত্রী দেশের জনগণের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সর্বোচ্চ আন্তরিকতা প্রত্যাশা করে সরকার।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed, পুলিশ মহাপরিদর্শক Md. Ali Hossain Fakirসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: