[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুননাহার নিম্নি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৯:৪৮

সংগৃহিত ছবি

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্নি। বুধবার (২৭ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান।

অভিযান ব্যবস্থাপনা সংস্থা 8K Expeditions–এর পক্ষ থেকে অ্যাঙ তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব–এর সভাপতি ও এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুননাহার নিম্নির এই সাফল্যের তথ্য জানান।

নুরুননাহার নিম্নির এভারেস্ট জয় বাংলাদেশের নারী পর্বতারোহণে নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর