[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হলেন চাঁপাইনবাবগঞ্জের এমপি নূরুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ২৩:০৯

ছবি-আলোকিত গৌড়

জাতীয় সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাব’-এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। আগামী পাঁচ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদের সদস্যদের নিয়ে গঠিত এই ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বরগুনা-২ আসনের এমপি মোঃ নূরুল ইসলাম মনি এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নূরুল ইসলাম বুলবুল ও কুমিল্ল-৯ আসনের এমপি মোঃ আবুল কালাম।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে রয়েছেন আন্দালিভ রহমান পার্থ সহ যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরোও ৪জন। সব মিলিয়ে মোট ২৫ জন সদস্য বিশিষ্ঠ এই কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান পার্লামেন্ট মেম্বারস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এবং জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ক্লাবটির প্রধান উপদেষ্টা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

নূরুল ইসলাম বুলবুল সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন। তার এ দায়িত্ব পালনের মাধ্যমে জেলার ভাবমূর্তি জাতীয় পর্যায়ে আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর