[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

‘এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ’—হান্নান মাসুদকে স্পিকারের ধমক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ২১:২৮

সংগৃহিত ছবি

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ দাঁড়িয়ে কথা বলতে চাইলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে ধমক দিয়েছেন স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “মাননীয় সংসদ সদস্য, আপনি বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।”

রোববার (২১ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই কথা বলার জন্য দাঁড়িয়ে পড়েন হান্নান মাসুদ। এ সময় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “হান্নান মাসুদ, আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন—দিস ইজ নট দ্য নর্মস। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন।”

তবে স্পিকার বারবার বসতে বললেও হান্নান মাসুদ দাঁড়িয়ে থাকেন এবং তাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাতে থাকেন। একপর্যায়ে ডেপুটি স্পিকার আবারও বলেন, “হান্নান মাসুদ, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন।”

পরে হান্নান মাসুদ চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন। এরপর ফ্লোর নিয়ে বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর