[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি মোহাম্মদ তাহের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬, ২০:০৩

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুবউদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি বিভিন্ন সরকারি হিসাব-নিকাশ, ব্যয় এবং আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি তদারকির দায়িত্ব পালন করবে।

প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ জানান, সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের সভাপতিত্বে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হওয়ার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর