[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

জেলা-উপজেলার হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১৩:২৪

সংগৃহিত ছবি

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমিয়ে গ্রামাঞ্চলেও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। জবাবে তিনি সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার চাপ কমাতে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর