[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১৮:৩০

ফাইল ছবি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আগামী মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেদিন দুপুর ১২টায় তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করবেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন।

রোববার (২৬ জুলাই) দায়িত্ব গ্রহণের পর হাফিজ উদ্দিন আহমদ বেলা সাড়ে ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানরা এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর