জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষের দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।
তিনি বলেন, ‘চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সে বিষয়ে প্রস্তুতি চলছে।’
তবে প্রধানমন্ত্রী ঠিক কবে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানাননি প্রেস সচিব।
সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: