[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

প্রথমবারের মতো লটারির মাধ্যমে ১৩১ জন সাবরেজিস্ট্রার বদলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১৪:১০

সংগৃহিত ছবি

প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রথম ধাপে সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারের মধ্য থেকে ১৮ জনকে ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ বদলি কার্যক্রমের উদ্বোধন শেষে বিষয়টি জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের শুরু করতে হবে। আজ সেই কাজ শুরু হলো।

তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে ধরা হয়। ধারণা করা হয়, ঢাকায় যাদের পোস্টিং হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিং’-এর মধ্যেই প্রথম লটারি অনুষ্ঠিত হলো।

আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম ধাপে ১৮ জনকে বাছাই করা হয়েছে। পরে তাদের দক্ষতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে।

বদলির পর নতুন কর্মস্থলে গিয়ে কেউ দুর্নীতিতে জড়ালে তাকে সরিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন আইনমন্ত্রী।

এদিকে, সাবরেজিস্ট্রারের কাছ থেকে এক সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টিও মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর