[email protected] শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

রমজানে পণ্যের সংকটের আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১৮:১৭

সংগৃহীত ছবি

রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে। ফলে পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতার অংশ। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। একই সঙ্গে বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় ব্যবসায়ী ও আমদানিকারকেরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় তিনি জানান, প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম নিয়মিত পর্যবেক্ষণ করতে চেম্বার কর্তৃপক্ষ আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর